মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৪৩১
তিনি বলেন, খুফাফ ইবনু ঈমা বলেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করে মাথা উঠানোর পর বলেনঃ গিফার, আল্লাহ তাদের ক্ষমা করুন; আসলাম, আল্লাহ তাদের নিরাপত্তা দান করুন। আর উসায়্যা তো আল্লাহ ও তাঁর রাসূলের কথা অমান্য করেছে হে আল্লাহ! বানূ লিহয়ানের প্রতি লানত এবং রি’ল ও যাকওয়ানের প্রতি লানত কর। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যান। খুফাফ বলেন, এ কারণে কাফিরদের লানত দেওয়া হয়।