Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৪৪৫

প্রায় ১ মিনিট · ৬১ শব্দ

সালাত প্রথমে দু রাক’আত ফরয করা হয়েছিল, এরপর সফরের সালাত ঠিক রাখা হল এবং মূকিমের সালাত পুরা করা হল। যুহুরি (রহঃ) বলেন, আমি উরওয়াকে জিজ্ঞাসা করলাম আয়িশা (রাঃ) যে সফরে সালাত পূর্ণ করেন এর কারন কি? তিনি বললেন, তিনি এ ব্যাপারে ব্যাখ্যা অবলম্বন করেছেন, যেমনভাবে উসমান (রাঃ) ব্যাখ্যা অবলম্বন করেছিলেন।

ছবি বানান