Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৪৬৭

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় মুসাফিরের সালাত আদায় করেন। আর আবূ বকর (রাঃ), উমর (রাঃ) ও উসমান (রাঃ) (তার খিলাফতের) ৮ বছর অথবা ৬ বছর পর্যন্ত সফরের সালাত আদায় করেন। হাফস (রহঃ) বলেন, ইবনু উমর (রাঃ) মিনায় দু’ রাক’আত পড়তেন। তারপর বিছানায় ফিরে আসতেন। আমি বললাম হে চাচাজান! আপনি যদি এরপর আরো দু’ রাক’আত পড়তেন (তাহলে ভাল হতো)। তিনি বললেন, আমি যদি তা করতাম, তাহলে ফরয সালাতই পূর্ণ করতাম।

ছবি বানান