মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৪৬৯
তিনি বলেন, উসমান (রাঃ) মিনায় আমাদের নিয়ে চার রাকআত সালাত আদায় করেছেন। এই কথাটি আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) এর নিকট বলা হলে, তিনি 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন' পাঠ করলেন। অতঃপর বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মিনায় দু’ রাক’আত সালাত আদায় করেছি, আবূ বকর (রাঃ) এর সঙ্গে মিনায় দু’ রাক’আত সালাত আদায় করেছি। উমর (রাঃ) এর সঙ্গেও মিনায় দু’ রাক’আত সালাত আদায় করেছি। চার রাক’আতের স্থলে আমার ভাগ্যে যদি গ্রহণযোগ্য দু’ রাক’আতই থাকত!