মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৪৭৩
ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া (রহঃ) ... নাফি (রহঃ) থেকে বর্ণনা করেন যে, ইবনু উমর (রাঃ) ঠান্ডা ও ঝড়ের রাতে আযান দেন। পরে বলেন, 'তোমরা (নিজ নিজ) মনযিলে সালাত আদায় করে নাও।' তারপর বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও বৃষ্টি ঠাণ্ডার রাতে মুআযযিনকে নির্দেশ দিতেন যেন সে বলে দেয় যে, 'তোমরা তোমাদের অবস্থানে সালাত আদায় করে নাও।