Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৪৮৮

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

তিনি বলেন, আমি ইবনু উমরের সঙ্গে মক্কার পথে যাচ্ছিলাম। সাঈদ রহঃ) বলেন, যখন ভোর হওয়ার আশংকা করলাম, তখন আমি সাওয়ারী থেকে নেমে বিতর সালাত আদায় করলাম। তারপর ইবনু উমরের সঙ্গে গিয়ে মিলিত হলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় ছিলে? আমি বললাম, ফজর হওয়ার আশংকায় আমি নেমে বিতরের সালাত আদায় করেছি। আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মধ্যে কি তোমার জন্য আদর্শ নেই? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর শপথ। তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর বসে বিতর আদায় করতেন।

ছবি বানান