মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৪৯৩
তিনি বলেন, আনাস ইবনু মালিক (রাঃ) যখন সিরিয়া থেকে আসলেন তখন আমরা তাঁর সঙ্গে মিলিত হলাম। তখন তাঁকে দেখলাম যে, তিনি গাধার উপর বসে সালাত আদায় করেছেন এবং তাঁর মুখ ছিল এই দিকে। (রাবী হাম্মাম ইঙ্গিত করলেন, কিবলার বাঁ দিকে) তখন আমি তাকে বললাম, আমি আপনাকে কিবলার বিপরীতমুখী সালাত আদায় করতে দেখেছি। তিনি বললেন, আমি যদি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তা করতে না দেখতাম, তবে আমিও তা করতাম না।