Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৫০৬

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রকার ভয়-ভীতি বা বৃষ্টি-বাদলা ছাড়াই মদিনায় যুহর ও আসর এবং মাগরিব ও ইশা একত্রে আদায় করেছেন। ওয়াকী’ বর্ণিত হাদীসে আছে যে, রাবী বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ) কে জিজ্ঞাসা করলাম, কেন তিনি এইরূপ করলেন? তিনি বললেন, যেন তাঁর উম্মাতের কোন কষ্ট না হয়। আবূ মু’আবিয়া (রহঃ) বর্ণিত হাদীসে আছে, ইবনু আব্বাস (রাঃ) কে বলা হল, এইরুপ করার উদ্দেশ্য কি? তিনি বললেন, তাঁর উদ্দেশ্য তাঁর উম্মাতেকে কষ্টে না ফেলা।

ছবি বানান