মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৫০৯
তিনি বলেন, একদিন ইবনু আব্বাস (রাঃ) আসরের পরে আমাদের ভাষণ দেন এমনকি সূর্য-ডুবে গেল এবং তারকাসমূহ প্রকাশ পেল। লোকেরা বলতে লাগল, আস সালাত, আল সালাত। বনী তামীমের এক ব্যাক্তি তার দিকে এগিয়ে এসে অন্য দিকে না তাকিয়ে অবিরাম বলতে লাগল, আল সালাত, আল সালাত। ইবনু আব্বাস (রাঃ) বললেন, তোমার সর্বনাশ হোক, তুমি আমাকে সুন্নাতের শিক্ষা দিচ্ছ? তারপর বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি যে, তিনি যুহর ও আসর এবং মাগরিব ও ইশা একত্রে আদায় করেছেন। আবদুল্লাহ ইবনু শাকীক (রহঃ) বলেন, তা শুনে আমার অন্তরে কিছু খটকা লাগল। তারপর আমি আবূ হুরায়রা (রাঃ) এর কাছে এসে তাঁকে জিজ্ঞাসা করলাম। তিনি ইবনু আব্বাসের বিবরণটির সত্যতা স্বীকার করলেন।