মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৫২২
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যাক্তির পাশ দিয়ে আসছিলেন, সে সালাত আদায় করছিল। তখন ফজরের সালাতে ইকামত দেওয়া হয়েছে তিনি তার সঙ্গে কিছু কথা বললেন। কি বলেছেন, আমরা তা জানি না। আমরা যখন সালাত শেষ করলাম তখন আমরা তাঁকে ঘিরে জিজ্ঞাসা করলাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বলেছেন? সে বলল, তিনি আমাকে বলেছেন, মনে হচ্ছে, তোমাদের কেউ ফজরের সালাত চার রাকআত আদায় করছে? কানবী বলেন, আবদুল্লাহ ইবনু মালিক ইবনু যুহায়না (রহঃ) তার পিতা থেকে। ইমাম মুসলিম (রহঃ) বলেছেন যে, ’তার পিতা থেকে’ কথাটি এ হাদীসে ভুল।