Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৫৩১

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কোন এক যুদ্ধে বের হলাম। আমার উট পথ চলতে বিলম্ব করল। এমনকি পথ চলতে অক্ষম হয়ে পড়ল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই পৌছে গেলেন, আর আমি পরদিন সকালে পৌহুলাম। আমি মসজিদে আসলাম এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মসজিদের দরজায় দেখতে পেলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি এখনই পৌছেছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, উট রেখে মসজিদে আস এবং দু-রাক’আত সালাত আদায় করো। তখন আমি মসজিদে প্রবেশ করলাম এবং দু- রাকআত সালাত আদায় করে ফিরে এলাম।

ছবি বানান