Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৫৪১

প্রায় ১ মিনিট · ১২৭ শব্দ

তিনি বলেন, আমি জিজ্ঞাসা করতাম এবং কৌতূহলী হতাম যাতে এমন কাউকে পাই যে আমাকে বলে দেবে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’হার সালাত আদায় করেছেন। কিন্তু আমি উম্মে হানী বিনত আবূ তালিব (রাঃ) ব্যতীত আর কাউকে এই বিষয়ে বর্ণনাকারী পাইনি। উম্মে হানী (রাঃ) বলেন, মক্কা বিজয়ের দিন পূর্বাহ্নে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন এবং একটি কাপড় এনে তাঁর জন্য পর্দা করা হল। তিনি গোসল করলেন এবং দাঁড়িয়ে আট রাক’আত সালাত আদায় করলেন। আমি জানি না, তাঁর সালাতে দাঁড়ানো, অথবা তার রুকু অথবা তার সিজদা কোনটা দীর্ঘ ছিল। এর প্রত্যেকটই প্রায় সমান ছিল। তিনি বলেন, এর পূর্বে বা পরে তাঁকে আর দু’হার (চাশতের) সালাত আদায় করতে দেখি নি।

ছবি বানান