মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৫৪৮
হারুন ইবনু আবদুল্লাহ ও মুহাম্মাদ ইবনু রাফি’ (রহঃ) ... আবূদ দারদা (রাঃ) বর্ণিত। তিনি বলেন, আমার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয়ের উপদেশ দিয়েছেন। যতদিন আমি জীবিত থাকব, ততদিন তা ছাড়ব না। প্রতি মাসে তিনটি রোযা রাখা, চাশতের সালাত আদায় করা এবং বিতর আদায় না করা পর্যন্ত যেন আমি নিদ্রায় না যাই।