Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১৫৫

প্রায় ১ মিনিট · ৬৫ শব্দ

মুহাম্মদ ইবনু আবূ উমর আল মাক্কী (রহঃ) আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্ণনা-করেন যে, তিনি বললেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী! কোন আমল জান্নাতের অধিক নিকটবতী করে? তিনি বললেনঃ সালাত (নামায/নামাজ) তার সঠিক সময়ে আদায় করা। আমি জিজ্ঞেস করলাম, আর কোনটি হে আল্লাহর নবী? তিনি বললেনঃ মাতাপিতার সঙ্গে সদ্ব্যবহার করা। আমি জিজ্ঞেস করলাম আর কোনটি হে আল্লাহর? তিনি বললেনঃ আল্লাহর পথে জিহাদ করা।

ছবি বানান