Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৫৬৭

প্রায় ১ মিনিট · ১৪২ শব্দ

তিনি বলেন, আনবাসা ইবনু আবূ সুফিয়ান (রহঃ) তাঁর সেই রোগের সময়— যেই রোগে তিনি মৃত্যুবরণ করেন, একটি হাদীস বর্ণনা করেন, যা বড়ই আনন্দদায়ক। তিনি বলেন, উম্মে হাবীবা (রাঃ) বলেছেন, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, যে ব্যাক্তি দিবা-রাত্রে বার রাক’আত (সুন্নাত) সালাত আদায় করবে তার প্রতিদানে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরী করা হবে। উম্মে হাবীবা (রাঃ) বলেন, যখন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ কথা শুনেছি তখন থেকে এই সালাতগুলো কখনো ছাড়িনি। আনবাসা (রহঃ) বলেন, আমি উম্মে হাবীবা (রাঃ) থেকে একথা শুনেছি, তখন থেকে আমিও তা ছাড়িনি। আমর ইবনু আউস (রহঃ) বলেন, আমি যখন থেকে আব্বাসার নিকট থেকে এ কথা শুনেছি, তখন থেকে এই সালাতগুলো ছাড়িনি। নূমান ইবনু সালিম (রহঃ) বলেন, আমি যখন আমর ইবনু আউস (রহঃ) থেকে এগুলোর কথা শুনেছি, তখন থেকে এগুলো আমিও ছাড়িনি।

ছবি বানান