মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৫৬৯
আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে কোন মুসলিম বান্দা দৈনিক ফরয ব্যতীত বার রাক’আত সালাত আল্লাহর উদ্দেশ্যে আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরী করবেন অথবা বলেছেন, জান্নাতে তার জন্য একটি ঘর তৈরী করা হবে। উম্মে হাবীবা (রাঃ) বলেন, এরপর থেকে আমি এই সালাত নিয়মিত আদায় করে আসছি। বর্ণনাকারী আমর (রহঃ) বলেন, এরপর থেকে আমিও এ সালাত নিয়মিত আদায় করে আসছি। নুমান (রহঃ)ও অনুরূপ বলেছেন।