Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৫৭২

প্রায় ২ মিনিট · ১৫৫ শব্দ

তিনি বলেন, আমি আয়িশা (রাঃ) কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাত অর্থাৎ তাঁর নফল সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, যুহরের আগে আমার ঘরে চার রাকআত সালাত আদায় করতেন। এরপর বেরিয়ে গিয়ে লোকদের নিয়ে (যুহর) সালাত জামাতে আদায় করতেন। তারপর ঘরে এসে দু’ রাকআত আদায় করতেন। আর তিনি লোকদের নিয়ে মাগরিব সালাত আদায় করতেন। এরপর ঘরে এসে দু’ রাকআত সালাত আদায় করতেন। আর ইশার সালাত লোকদের নিয়ে আদায় করতেন। তারপর আমার ঘরে এসে দু’ রাকআত পড়তেন এবং তিনি রাতের বেলা নয় রাক’আত সালাত আদায় করতেন, যার মাঝে বিতরও রয়েছে। দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে তিনি সালাত আদায় করতেন এবং দীর্ঘরাত বসে সালাত আদায় করতেন। আর তাঁর অভ্যাস ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরাআত পাঠ করলে রুকু ও সিজদাও তিনি দাঁড়ানো অবস্থায় থেকে আদায় করতেন, আর যখন বসে কির’আত পাঠ করতেন তখন বসেই রুকু ও সিজদা করতেন এবং ফজর উদিত হওয়ার পর দু’ রাক’আত সালাত আদায় করতেন।

ছবি বানান