Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৫৭৫

প্রায় ১ মিনিট · ৬৫ শব্দ

তিনি বলেন, আমি আয়িশা (রাঃ)-এর কাছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তিনি দীর্ঘরাত পর্যন্ত দাঁড়িয়ে এবং দীর্ঘরাত পর্যন্ত বসে সালাত আদায় করতেন। যখন দাঁড়িয়ে কিরা’আত পাঠ করতেন তখন দাঁড়ানো অবস্থায় থেকে রুকু করতেন আর বসে কিরা’আত পাঠ করলে রুকুও বসা অবস্থায় থেকেই করতেন।

ছবি বানান