মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৫৭৮
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সালাত আদায় করতেন এবং উপবিষ্ট অবস্থায় কিরা’আত পাঠ করতেন। যখন ত্রিশ কিংবা চল্লিশ আয়াতের পরিমাণ তার কিরাআত বাকী থাকত তখন তিনি দাঁড়িয়ে যেতেন এবং দাঁড়ানো অবস্থায় তা পাঠ করতেন। তারপর রুকু করতেন ও পরে সিজদায় যেতেন। তারপর দ্বিতীয় রাকআতেও অনুরূপ করতেন।