মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৫৮৮
তিনি বলেন, আমাকে এ হাদীস শোনান হয়েছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'ব্যক্তির বসা অবস্থায় সালাত অর্ধেক সালাত।' আমর (রাঃ) বলেন, আমি তখন তাঁর কাছে গিয়ে তাঁকে বসে সালাত আদায় করতে পেলাম। তখন তার মাথায় হাত রাখলাম। তিনি বললেন, হে আবদুল্লাহ ইবনু আমর! কি ব্যাপার? আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমাকে হাদীস শোনানো হয়েছে যে, আপনি বলেছেন যে, কারওউপবিষ্ট অবস্থায় সালাত আদায় অর্ধেক সালাতের সমান। অথচ আপনি বসে সালাত আদায় করছেন? তিনি বললেন, হ্যাঁ (আমি তাই বলেছি) কিন্তু আমি তো তোমাদের কারো মত নই।