মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৫৯১
তিনি বলেন, ইশার সালাত যাকে লোকেরা ’আতামা’ নামে অভিহিত করে থাকে - থেকে অবসর হওয়ার পর হতে ফজর পর্যন্ত সময়ের মাঝে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগার রাকআত সালাত আদায় করতেন এবং প্রতি দু-রাক’আতের মাঝে (শেষে) সালাম ফিরাতেন। আর বিতর করতেন এক রাকআত। পরে ফজর সালাতের (আযান) থেকে মুয়াযযিন নীরব হলে এবং ফজর এর ওয়াক্ত তার কাছে পুর্ণ উদ্ভাসিত হয়ে উঠলে এবং মুয়াযযিন তার কাছে এলে তিনি সংক্ষিপ্ত দু’ রাক’আত সালাত আদায় করতেন। তারপর ইকামতের জন্য মুয়াযযিন তার কাছে আসা পর্যন্ত তিনি ডানপাপার্শ্বের উপর শুয়ে থাকতেন।