মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৬০১
তিনি বলেন, আমি আসওয়াদ ইবনু ইয়াযিদ (রহঃ) কে ঐ হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করলাম যাতে আয়িশা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের বর্ণনা দিয়েছেন। আয়িশা (রাঃ) বলেছেন, রাতের প্রথম অংশে তিনি ঘুমিয়ে পড়তেন এবং শেষ অংশে জাগতেন। পরে তাঁর স্ত্রীর প্রতি তাঁর ’প্রয়োজন’ থাকলে তা পূরণ করতেন এবং ঘুমিয়ে পড়তেন। প্রথম আযানের সময় হয়ে গেলে আয়িশা (রাঃ) বলেছেন, ত্বরিত উঠে পড়তেন। [আল্লাহর কসম! তিনি বলেন নি যে, উঠে পড়তেন)। তারপর তিনি নিজের গায়ে পানি ঢেলে দিতেন। (আল্লাহর কসম, আয়িশা (রাঃ) বলেন, নি যে তিনি গোসল করেছেন কিন্তু আমি তাঁর কথার উদ্দোশ্য বুঝে ফেলি] আর তিনি জুনুবি না থাকলে সালাতের জন্য মানুষ যেমন ওযু করে তেমন ওযু করতেন। এরপর দু’ রাকআত সালাত আদায় করতেন।