Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৬১৫

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

সা’দ ইবনু হিশাম (রহঃ) তাঁর প্রতিবেশী ছিলেন। তিনি তাঁকে বললেন যে, তিনি তাঁর স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। এরপর রাবী সাঈদ (রহঃ) এর হাদীসের মর্মানুযায়ী বর্ণনা করেছেন। তবে তাতে রয়েছে আয়িশা (রাঃ) বললেন, কোন হিশাম? তিনি বললেন, ইবনু আমির আয়িশা (রাঃ) বললেন, তিনি ভালো লোক ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে উহুদ যূদ্ধে শহীদ হয়েছেন। তাতে আরো রয়েছে হাকীম ইবনু আফলাহ (রাঃ) বললেন, আচ্ছা! আমি যদি জানতাম যে, তুমি তাঁর কাছে যাও না তবে আমি তোমাকে তার হাদীস বলতাম না।

ছবি বানান