মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৬২৪
এক ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করল, তখন আমি ছিলাম তার ও প্রশ্নকারীর মাঝে। সে বলল, ইয়া রাসুলাল্লাহ! রাতের সালাত কি কিরূপ? তিনি বললেন, দুই দুই রাকআত করে। পরে যখন তুমি ভোর হওয়ার আশংকা করবে তখন এক রাক’আত সালাত আদায় করবে এবং বিতরকে তোমার শেষ সালাত বানাবে। পরে সেই বছরের শেষে এক ব্যাক্তি তাঁকে প্রশ্ন করল, আর আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সে অবস্থানে ছিলাম। তবে আমি জানি না যে, এই প্রশ্নকারী সে ব্যাক্তই ছিল না অন্য কোন লোক। এবারও তিনি তাকে অনুরূপ উত্তর দিলেন। “