মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৬৩৬
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের সালাত দুই দুই (রাক’আত); পরে যখন তুমি দেখবে যে, সুবহ সাদিক তোমাকে পেয়ে বসেছে তখন তুমি এক (রাক’আত) দিয়ে বিতর আদায় করে নেবে। তখন ইবনু উমর (রাঃ) কে জিজ্ঞাসা করা হল, দুই দুই কি? তিনি বললেন, প্রতি দুই রাক’আতে তুমি সালাম ফিরাবে।