Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৬৪৮

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

তিনি বলেন, আবূ হুরায়রা (রাঃ) কে বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের আধাআধির সময় কিংবা রাতের শেষ ভাগের সময় মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব; কিংবা কে আমার কাছে প্রার্থনা করবে? আমি তাকে দিয়ে দেব। অতঃপর বলতে থাকেন, কে আছে করয দেবে এমন সত্তাকে যিনি নিঃস্ব নন এবং যিনি যুলুম করেন না। মুসলিম (রহঃ) বলেছেন, ইবনু মারাজানা হচ্ছেন সাঈদ ইবনু আবদুল্লাহ (রহঃ) এবং মারজানা (রাঃ) হলেন তাঁর মাতা।

ছবি বানান