Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৬৬৯

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

আবূ বকর ইবনু আবূ শায়বা ও হান্নাদ ইবনু সারী (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমি আমার খালা মায়মুনা (রাঃ) এর ঘরে রাত্রি যাপন করলাম। এরপর পূর্ণ ঘটনার বিবরণ দেন। এতে হাত-মুখ ধোয়ার কথা উল্লেখ করেননি। তবে বলেছেন, তারপর মশকের কাছে গিয়ে তার বাঁধন খুললেন এবং দুই উযূর মাঝামাঝি উযূ (ওজু/অজু/অযু) করলেন। তারপর নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লেন। দ্বিতীয়বার উঠে মশকের কাছে গেলেন এবং তার বাধন খুলে অযূ করলেন ঐ উযূর মতই। আর তিনি আমাকে এতে বলেছেন, 'আমাকে বিরাট নূর দান করুন।' এ বর্ণনায় 'আমাকে নূরে পরিণত করুন' এ কথা উল্লেখ করেননি।

ছবি বানান