Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১৬৭

প্রায় ১ মিনিট · ৭৪ শব্দ

মুহাম্মাদ ইবনু মূসান্না, মুহাম্মাদ ইবনু বাশশার ও ইবরাহীম ইবনু দ্বীনার (রহঃ) ... আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার অন্তরে অনু পরিমান অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। এক ব্যাক্তি জিজ্ঞেস করল, মানুষ চায় যে, তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এও কি অহংকার? রাসুল বললেনঃ আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালবাসেন। অহমিকা হচ্ছে দম্ভভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা।

ছবি বানান