Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৬৮১

প্রায় ১ মিনিট · ১২৬ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝরাতে যখন সালাতের উদ্দেশ্যে উঠতেন তখন (এ দুআ) বলতেনঃ 'হে আল্লাহ! আপনারই জন্য যাবর্তীয় প্রশংসা, আপনই আসমান যমীনের নূর (জ্যোতি), আপনারই সকল প্রশংসা, আপনই আসমান যমীনের রক্ষক, আপনারই জন্য সকল প্রশংসা, আপনি আসমান যমীনের মধ্যে যা কিছু রয়েছে সে সবের রব। আপনই সত্য, আপনার ওয়াদা সত্য, আপনার বানী সত্য, আপনার সাক্ষাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত সত্য। হে আল্লাহ! আপনারই কাছে আত্মসমর্পণ করছি, আপনার প্রতি ঈমান স্থাপন করছি, আপনারই উপর ভরসা করছি, আপনারই দিকে প্রত্যাবর্তন করছি, আপনারই প্রদত্ত সত্য প্রমাণ নিয়ে দুশমনের মুকাবিলা করছি, আপনারই কাছে ফয়সালা ন্যস্ত করছি। তাই আমার যা কিছু পুর্বাপর এবং গোপন ও প্রকাশ্য, সে সকল ক্ষমা করুন। মা’বুদ আপনি ব্যতীত আমার কোন ইলাহ নেই।

ছবি বানান