মুসলিম শরীফ - হাদীস নং ১,৬৮৪
তিনি বলেন, উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ) কে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী রাতে যখন উঠতেন তখন কি দিয়ে (কোন দুআ পড়ে) তিনি তাঁর সালাত আরম্ভ করতেন। তিনি বলেন, তিনি যখন রাতে উঠতেন তখন সালাত শুরু করতেন اللَّهُمَّ رَبَّ جِبْرَائِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ 'হে আল্লাহ! জিবরাইল, মীকাইল ও ইসরাফিল (আলাইহিমুস সালাম) এর প্রতিপালক আসমানসমূহ ও যমীনের সৃজনকর্তা, অদৃশ্য ও দৃশ্যের জ্ঞাতা আপনই মীমাংসা করবেন আপনার বান্দাদের মাঝে সে বিষয় যাতে তারা মতবিরোধ করছিল। আপনি আমাকে হিদায়াত ও সঠিক পথ প্রদর্শন করুন, সত্য ন্যায়ের বিপরীত বিষয়ে আপনার হুকুমে, আপনই হিদায়াত করেন যাকে ইচ্ছা হয়, সরল পথের দিকে।