Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৬৮৬

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

যুহায়র ইবনু হারব এবং ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আ’রাজ (রহঃ) থেকে উক্ত সনদে বর্ণনা করেছেন। এতে বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন তাকবীর বলার পরে তিনি বলতেন, 'আমি অভিমূখী করলাম আমার চেহারা, তিনি আরো বলেছেন, এবং আমি প্রথম মুসলিম।' রাবী বলেছেন, রুকু থেকে মাথা তুলবার সময় তিনি বলতেন, আল্লাহ শুনেন তার কথা যে তার প্রশংসা করে। হে আমাদের রব! আর আপনার জন্য সকল প্রশংসা। তারপর বলেন, যখন সালাম করতেন তখন বলতেন, হে আল্লাহ! ক্ষমা করুন আমার পূর্ববর্তী গুনাহ এভাবে হাদিসের শেষ পর্যন্ত, এতে তিনি তাশাহুদ ও সালামের মধ্যবর্তীর কথা উল্লেখ করেননি।

ছবি বানান