মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৭০০
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি মাদুর ছিল, যা দিয়ে রাতের বেলা তিনি ’হুজরা’ বানিয়ে নিতেন এবং সেখানে সালাত আদায় করতেন। লোকেরা ও তাঁর সালাতের সংগে (মুকতাদী হয়ে) সালাত আদায় করতে লাগল। আর দিনের বেলা তিনি সেটা বিছিয়ে দিতেন। এক রাতে তারা উদগ্রীবতার সাথে সালাতের জন্য ফিরে এলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, লোক সকল, তোমরা এমন আমল গ্রহণ করবে যদ্দুর করার তোমরা সামর্থ রাখ। কেননা, আল্লাহ নিশ্চয়ই (সাওয়াব দানে) ক্লান্তিবোধ করেন না, যাবৎ না তোমরাই ক্লান্ত হয়ে পড় (ও আমল ছেড়ে দাও)। আর আল্লাহর নিকট সমধিক প্রিয় আমল হল তাই, যা নিয়মিত করা হয়- যদিও তা কম হয়। আর (বর্ণনাকারী বলেন) মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার পরিজন কোন আমল শুরু করলে তাকে তারা স্থায়ী রাখতেন।