মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৭০২
তিনি বলেন, উম্মুল মু’মিনীন আয়িশা (রাঃ) কে জিজ্ঞাসা করলাম। ইবরাহীম (রহঃ) বলেন, আমি বললাম, হে উম্মুল মু’মিনীন! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল কোন প্রকৃতির ছিল? তিনি কি নিজের জন্য কোন দিন বিশেষভাবে নির্ধারিত করতেন? তিনি বললেন, না; তার আমল ছিল নিয়মানুবর্তিতাসস্পন্ন। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে সামর্থ ছিলেন তোমাদের মাঝে কে তা করতে সমর্থ হবে?