মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৭০৪
আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) এবং যুহায়র ইবনু হারব (রহঃ) ... আনাস (রাঃ) সুত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন এবং তখন দুই থামের মাঝে একটি রশি টানানো ছিল। তা দেখতে পেয়ে তিনি বললেন এটি কি? তারা বলল যায়নাবের। সে সালাত আদায় করতে থাকে। যখন অলসতা কিংবা দুর্বলতা ও ক্লান্তি অনুভব করেন তখন ঐ রশির সাথে নিজেকে আটকে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটি খূলে দাও! তোমাদের যে কেউ তার উদ্যম ও স্ফুর্তি পরিমাণ সালাত আদায় করবে। যখন অলসতা ও ক্লাড়ি অনুভব করবে, তখন বসে পড়বে। যুহায়র (রহঃ) এর হাদীসে ’বসে পড়বে’ (قَعَدَ) স্থলে ’সে যেন বসে পড়ে’ (فَلْيَقْعُدْ) রয়েছে।