মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৭১৭
আবদুল্লাহ ইবনু বাররাদ, আল আশ’আরী ও আবূ কুরায়ব (রহঃ) ... আবূ মূসা (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, এ কুরআন সংরক্ষণে তোমরা যত্নবান হও। কেননা যার হাতে মুহাম্মাদের জীবন তার কসম! অবশ্যই রশি ছিড়ে পলায়নরত উটের তুলনায় তা অধিক পলায়নপর। এ হাদীসের ভাষ্য ইবনু বাররাদ (রহঃ) এর।