Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৭২৯

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

তিনি বলেন, এক ব্যাক্তি সূরা কাহফ তিলাওয়াত করছিল। আর দু’ গাছি পাকানো দড়ি দিয়ে একটি ঘোড়া তার কাছে বাধা ছিল। সে সময় এক খন্ড মেঘ এসে তাকে আচ্ছাদিত করে ফেলল এবং তা চক্কর দিতে লাগল ও নিকটবর্তী হতে লাগল। তার ঘোড়াটি সে কারণে ভয়ে চটপট করছিল। ভোর হলে লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে বিষয়টি আলোচনা করল। তখন তিনি বললেন, ও হল সাকীনা (প্রশান্তি) যা কুরআন তিলাওয়াতের কারণে অবর্তীর্ণ হয়েছিল।

ছবি বানান