মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৭৬১
তিনি বলেন, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সমবেত হও! আমি তোমাদের সামনে কুরআনের এক তৃতীয়াংশ পড়ব। ফলে যাদের পক্ষে সম্ভব তারা সমবেত হল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এলেন এবং তিলাওয়াত করে আবার ঘরে গেলেন। তখন আমাদের একজন অন্যজনকে বলতে লাগল, মনে হয়, এই যে আসমান হতে (এখনই) কোন খবর পড়েছে এবং তাই তাঁকে (ঘরে) প্রবেশ করিয়েছে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এসে বললেন, আমি তোমাদের বলেছিলাম যে, তোমাদের সামনে কুরআনের এক তৃতীয়াংশ পাঠ করব। শোন সূরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমান।