মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৭৬৩
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যাক্তিকে একটি সেনাদলের অধিনায়ক করে পাঠালেন। তিনি তার সঙ্গীদের নিয়ে সালাত আদায় করতে গিয়ে তার কিরাআত قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ দ্বারা শেষ করতেন। তারা ফিরে এলে বিষয়টি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উল্লেখ করলেন। তখন তিনি বললেন তাঁকে জিজ্ঞাসা কর সে কিসের জন্য এমন করে থাকে? তখন তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, কেননা, এ সূরাটি রাহমানের গুনাবলিলী সম্বলিত। কাজেই আমি তা পাঠ করতে ভালবাসি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে জানিয়ে দাও যে, আল্লাহও তাকে ভালবাসেন।