মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৭৬৮
হারামালা ইবনু ইয়াহয়া (রহঃ) ... সালিম ইবনু আবদুল্লাহ ইবনু উমর (রহঃ) বলেছেন, দুই ব্যাক্তি ব্যতীত অন্য কারো প্রতি হাসাদ (ঈর্ষা) করা যায় না। এক ব্যাক্তি যাকে আল্লাহ এ কিতাব দান করেছেন এবং সে দিবারাতের মুহূর্তগুলোতে তা নিয়ে ব্যস্ত থাকে আর এক ব্যাক্তি যাকে আল্লাহ মাল দিয়েছেন এবং সে দিবারাতের মুহুর্তগুলোতে তা দান করতে থাকে।