মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৭৮৬
তিনি আবূ ওয়াইল (রহঃ) কে বর্ণনা করতে শুনেছেন যে, এক ব্যাক্তি ইবনু মাসউদ (রাঃ) এর কাছে এসে বলল, আজ (গত)রাতে আমি মুফাসসাল (সূরাগুলো) সম্পূর্ণই এক রাক’আতে পড়ে ফেলেছি। তখন আবদুল্লাহ (রাঃ) বললেন, কবিতা আবৃতি করার মত তাড়াতাড়ি করে? পরে আবদুল্লাহ (রাঃ) আরো বললেন, আমি তো সে সদৃশ (সূরা) গুলো জানি, যেগুলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলিয়ে পাঠ করতেন। রাবী বলেন, তিনি তখন মূফাসসালভুক্ত বিশটি সূরার নাম উল্লেখ করলেন (যার) দুই দুই সূরা প্রতি রাক’আতে (পাঠ করা হত)।