মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৮০০
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে মুখাম্মাস নামক স্থানে আসরের সালাত আদায় করলেন এবং বললেন, এ সালাত তোমাদের পূর্ববর্তী উম্মাতদের কাছে পেশ করা হয়েছিল। কিন্তু তারা এ সালাতকে বিনষ্ট করল। অতএব যে ব্যাক্তি এ সালাতের ব্যাপারে যত্নবান হবে তাকে দ্বিগুন সাওয়ার দেয়া হবে। এ সালাতের পর অন্য কোন সালাত নেই ’শাহিদ’ উদয় না হওয়া পর্যন্ত। (শাহিদ হল তারকা)