মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৮১১
আবূ বকর ইবনু আবূ শায়রা ও আবূ কুরায়ব (রহঃ) ... মুখতার ইবনু ফুলফুল (রহঃ) বলেন, আমি আনাস ইবনু মালিক (রাঃ) কে আসরের পর নফল সালাত পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, উমর (রাঃ) আসরের পর নফল সালাত পড়ার কারনে মানুষের হাতে আঘাত করতেন। আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে সূর্যাস্তের পর মাগরিবের সালাতের পূর্বক্ষণ দু’রাকআত পড়তাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ দু-রাকআত পড়তেন? তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়তে দেখেছেন কিন্তু তিনি আমাদেরকে এ সম্পর্কে আদেশ-নিষেধ কিছুই করেননি।