মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৮১৫
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শংকার সময় দুই দলের একটি দলকে নিয়ে এক রাকআত সালাত আদায় করলেন এবং অপর দলটি শত্রুর মুখোমুখি থাকল। এরপর প্রথম দল ফিরে গিয়ে তাদের সাথীদের স্থানে অবস্থান গ্রহণ করে শত্রুর মুখোমুখি হয়ে দাঁড়ালেন এবং দ্বিতীয় দলটি আসল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে সালাম ফিরালেন। তারপর এদল এক রাকআত আদায় করলেন এবং ঐ দল আরেক রাক’আত আদায় করলেন।