মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৮২০
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে সালাতুল খাওফ আদায় করলেন। তাদেরকে তাঁর পেছনে দু’ কাতারে দাঁড় করালেন। তার সংলগ্ন কাতারে লোকদের নিয়ে তিনি এক রাকআত সালাত আদায় করলেন। তারপর তিনি দাঁড়িয়ে গেলেন। তাঁর পিছনের কাতারের লোকেরা এক রাকআত সালাত আদায় না করা পর্যন্ত তিনি দাঁড়িয়ে থাকলেন। অতঃপর তাঁরা সন্মুখে অগ্রসর হলেন এবং যারা সম্মুখ ভাগে ছিলেন তারা পিছনে সরে এল। তিনি তাঁদেরকে নিয়ে আরেক রাক’আত সালাত আদায় করলেন এবং পেছনে অবস্থানকারীগণ আরেক রাকআত আদায় না করা পর্যন্ত তিনি বসে থাকলেন। তারপর তিনি সালাম ফিরালেন।