মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৮৩১
তিনি বলেন, মুসলিমগণ তাদের স্ব স্ব গৃহ হতে এবং আওয়ালী (মদিনার নিকটবর্তী চতুষ্পার্শ্বের গ্রামসমূহ) হতে জুমুআর জন্য আগমন করতেন। তারা আবা পরিধান করে আসতেন। এগুলিতে ধুলাবালি লেগে যেত এবং ঘাম মিশ্রিত হয়ে এগুলি হতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। এদের মধ্য হতে এক ব্যাক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করল। তখন তিনি আমার গৃহে ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি এদিনের জন্য অধিক পবিত্রতা হাসিল করতে! (তবে কতই না উত্তম হত)।