মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৮৩৭
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যাক্তি জুমুআর দিনে জানাবাতের মত গোসল করবে, অতঃপর দিনের প্রথমভাগে মসজিদে গমন করবে, সে যেন আল্লাহর পথে একটি উটনী কুরবানী করল। আর যে ব্যাক্তি পরবর্তী সময়ে গমন করল সে যেন গাভী কুরবানী করল। যে ব্যাক্তি তারপর গমন করল সে যেন একটা ভেড়া কুরবানী করল। যে ব্যাক্তি তারপর গমন করল সে যেন একটা মুগরী কুরবানী করল। যে ব্যাক্তি তারপর গমন করল সে যেন একটি ডিম কুরবানী করল। ইমাম যখন খুৎবা প্রদানের জন্য বের হন তখন ফিরিশতাগণ মনোযোগ সহকারে খুতবা শোনার জন্য উপস্থিত হন।