মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৮৪৮
তিনি বলেন, আমাকে আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) জিজ্ঞাসা করলেন, তোমার পিতাকে জুমুআর দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন হাদীস বর্ণনা করতে শুনেছ কি? আমি বললাম, হ্যাঁ, আমি তাঁকে বলতে শুনেছি। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, তা হল ইমামের বসা থেকে সালাত শেষ করার মধ্যবর্তী সময়টুকু।