Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৮৫৫

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

তারা উভয় বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা’আলা জুমুআর দিনের ব্যাপারে আমাদের পূর্ববর্তীদেরকে সঠিক পথের সন্ধান দেননি। ইয়াহুদীদের জন্য হল শনিবার এবং নাসারাদের জন্য রোববার। আল্লাহ তা’আলা আমাদেরকে (এ পৃথিবীতে) পাঠালেন এবং জুমু’আর দিন সম্পর্কে সঠিক পথ দেখালেন এবং জুমুআহ, শনিবার ও রোববারকে ধারাবাহিক করে দিলেন। এভাবে তারা কিয়ামত দিবসে আমাদের পেছনে থাকবে। দুনিয়াবাসীদের মধ্যে আমাদের আগমন ঘটেছে সবার শেষে এবং কিয়ামতের দিবসে আমরা থাকব সবার প্রথমে। সকল সৃষ্টির মধ্যে প্রথমে আমাদের ফয়সালা করা হবে। আর ওয়াসিলের বর্ণনায় সবার মধ্যে।

ছবি বানান