মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৮৭০
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু’আর দিনে দাঁড়িয়ে খুতবা দিতেন। একবার সিরিয়া হতে একটি ব্যবসায়ী দল এসে পৌছল। সংবাদ পেয়ে ১২ জন লোক ব্যতীত সবাই সে দিকে ছুটে গেল। তখন সূরা জুমুআর এ আয়াতটি অবর্তীর্ণ হলঃ 'যখন তারা দেখল ব্যবসায় ও কৌতুক তখন তারা তোমাকে দাঁড়ান অবস্থায় রেখে সে দিকে ছুটে গেল। (সূরা জুমু’আহঃ ১১)