মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৮৮৫
আবদুল্লাহ ইবনু আবদুর রহমান দারিমী (রহঃ) ... আমর বিনত আবদুর রহমান (রাঃ) তার জনৈকা বোন থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 'কাফ ওয়াল কুরআনিল মজীদ' সূরাটি জুমু’আর দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে শুনে মুখস্ত করেছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমুআয় এ সূরাটি মিম্বরে থেকে পাঠ করতেন।